অফিসে থাকুন প্রাণবন্ত
অফিসে থাকুন প্রাণবন্ত
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:২২ পিএম
কর্মব্যস্ত জীবনে অফিসের দীর্ঘ সময়ের কাজ যেন নিত্যদিনের বাস্তবতা। অতিরিক্ত কাজের চাপ, একটানা কম্পিউটারের সামনে বসে থাকা কিংবা মানসিক চাপ—সব মিলিয়ে সহজেই ভর করে ক্লান্তি ও অবসাদ। এই ক্লান্তি শুধু কাজের গতি কমায় না বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তবে দৈনন্দিন কিছু ছোট অভ্যাস ও সচেতনতার মাধ্যমে খুব সহজেই কর্মক্ষেত্রের ক্লান্তি দূর করে নিজেকে রাখা যায় প্রাণবন্ত ও কর্মউদ্যমী।
• পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ভালো ঘুম শরীর ও মনকে সতেজ রাখে এবং কাজের ক্লান্তি কমায়।
• পুষ্টিকর সকালের নাশতা খান
দিনের শুরুতে স্বাস্থ্যকর খাবার শরীরে শক্তি জোগায় এবং দীর্ঘসময় কাজ করার সক্ষমতা বাড়ায়।
• একটানা বসে কাজ করবেন না
প্রতি এক ঘণ্টা পরপর ৫-১০ মিনিট হাঁটুন। এতে রক্ত সঞ্চালন ভালো থাকে এবং একঘেয়েমি দূর হয়।
• কম্পিউটার ব্যবহারে সঠিক ভঙ্গি বজায় রাখুন
কম্পিউটার স্ক্রিন চোখের সমান উচ্চতায় রাখুন। টাইপ করার সময় কনুই চেয়ারের হাতলে রাখলে চাপ কম পড়ে।
• সোজা হয়ে বসুন
চেয়ারের পেছনে কোমর ঠেস দিয়ে বসুন। কুঁজো হয়ে কাজ না করে মাথা, ঘাড় ও কাঁধ সোজা রাখুন।
• কাজের মাঝে ছোট বিরতি নিন
কিছুক্ষণ চোখ বন্ধ রাখুন বা চোখে-মুখে পানির ঝাপটা দিন। এতে শরীর ও মন কিছুটা সতেজ হয়।
• চা বা কফির ছোট বিরতি নিতে পারেন
কাজের ফাঁকে হালকা চা বা কফি মনোযোগ ও কর্মশক্তি বাড়াতে সাহায্য করতে পারে।
• সহকর্মীদের সঙ্গে সময় কাটান
লাঞ্চ টাইমে একসঙ্গে খাওয়া ও হালকা আড্ডা মানসিক চাপ কমাতে সাহায্য করে।
• কাউকে বিরক্ত না করার অভ্যাস গড়ে তুলুন
নিজের কাজের পাশাপাশি সহকর্মীর কাজের পরিবেশও সম্মান করুন।
• ডেস্ক পরিষ্কার ও গোছানো রাখুন
পরিপাটি ডেস্ক কাজের আগ্রহ বাড়ায়। চাইলে ছোট ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন, যা মন ভালো রাখতে সাহায্য করবে।
• নিজেকে সময় দিন
সুযোগ পেলে ছুটি নিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরে আসুন। প্রকৃতির সান্নিধ্য মানসিক ক্লান্তি দূর করে।
• কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখুন
নিজের কাজের ধরন অনুযায়ী বিশ্রাম ও বিনোদনের সময় নির্ধারণ করুন। এতে কাজের প্রতি আগ্রহ ও সফলতা দুটোই বাড়বে।
মন্তব্য করুন

