আগে দুই ডোজ টিকা নেওয়া থাকলেও শিশুদের অতিরিক্ত সুরক্ষার জন্য আরেকটি বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন হতে পারে
আগে টিকা দেওয়া থাকলেও আবার টিকা দিতে হবে
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৫৩ এএম
গত মার্চ মাস থেকেই সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হামে শিশু মৃত্যুর সংখ্যা এরই মধ্যে ৪’শ ছাড়িয়ে গেছে। দেশের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ ক্রমেই বেড়ছে।
এমন পরিস্থিতিতে গত ৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ হামের টিকাদান কর্মসূচি। তবে সন্তানকে নতুন করে টিকা দেওয়া নিয়ে এখনও অনেক অভিভাবকের মধ্যেই রয়েছে দ্বিধা ও উদ্বেগ। বর্তমান টিকাদান কর্মসূচিতে সরকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু অন্তর্ভুক্ত করেছে। ফলে আগে টিকা নেওয়া শিশুদেরও আবার টিকা প্রয়োজন কি না—এ নিয়ে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অনেক অভিভাবক বলছিলেন, তার সন্তানকে আগেই নিয়ম অনুযায়ী হামের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। তাই আবার টিকা দিতে হবে কি না, দিলে জ্বর বা অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে কি না? এই সব নিয়ে দ্বিধা ও দুশ্চিন্তা কাজ করছে অনেক অভিভাবকদের মধ্যে। তবে, সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, টিকা দিতে হবে।
চিকিৎসকদের মতে, বর্তমানে যেভাবে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে আগে দুই ডোজ টিকা নেওয়া থাকলেও শিশুদের অতিরিক্ত সুরক্ষার জন্য আরেকটি বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন হতে পারে। অনেক শিশুর শরীরে দুই ডোজের পরও পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে। তাই সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বুস্টার ডোজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণেই বিশেষজ্ঞরা মতে, আগে দুই ডোজ টিকা নেওয়া থাকলেও শিশুদের সুরক্ষায় তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা এখন জরুরি হয়ে উঠেছে।
মন্তব্য করুন

