কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:৩৮ পিএম
ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপে সরগরম থাকে কমলাপুর রেলওয়ে স্টেশন। রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরে ফিরতে হাজারো মানুষ ভিড় করে দেশের প্রধান এই রেলস্টেশনে। অতিরিক্ত ভিড়, ট্রেনের বিলম্ব এবং পর্যাপ্ত বসার জায়গার অভাবে অনেককে প্ল্যাটফর্মেই দীর্ঘ সময় কাটাতে দেখা গেছে। ঈদযাত্রার এই ব্যস্ততার মধ্যেও স্বজনদের কাছে ফেরার আনন্দে মুখর যাত্রীরা। প্রতিবছরের মতো এবারও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘরে ফেরার উচ্ছ্বাস ও যাত্রীদের ভোগান্তির সাক্ষী হয়ে উঠেছে।
দেখুন কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে ফটো স্টোরি
মন্তব্য করুন

