Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

ছবিঘর

পশুর হাটে বেপারী-খামারীদের রাতযাপন

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:১৯ পিএম

রাজধানীর গরুর হাটগুলোতে ক্রেতাদের জন্য নানা সুবিধা থাকলেও পশু ব্যবসায়ী, খামারি ও গ্রাম থেকে আসা বিক্রেতাদের ন্যূনতম বিশ্রামের ব্যবস্থাও নেই।

দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকা গরুর হাটে ব্যবসায়ীদের ঘুমানো বা একটু বিশ্রাম নেওয়ার মতো মানবিক পরিবেশ নিশ্চিত করা সহজ হলেও তা এখনো দেখা যায় না। গরু বিক্রেতাদের অনেক সময় শুধুই ‘ব্যাপারি’ বা ‘গ্রামের গরিব চাষা’ হিসেবে দেখা হয়, অথচ কোরবানির পশুর পুরো সরবরাহ ব্যবস্থাই তাদের ওপর নির্ভরশীল।

২০২৬ সালেও দেশের গরুর হাটে জনবান্ধব ও আধুনিক ব্যবস্থাপনা গড়ে না ওঠায় প্রশ্ন উঠেছে। এত বড় অর্থনৈতিক ও সামাজিক আয়োজন হওয়া সত্ত্বেও কেন এখনো পশু ব্যবসায়ীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না—সেই প্রশ্নই সামনে আসছে।


ছবি- মাহতাব উদ্দীন আহমেদ

মন্তব্য করুন

Logo