Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

ছবিঘর

আবার জ্বলছে জাহাঙ্গীরনগর

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবারও উত্তাল। এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার এবং প্রশাসনের জবাবদিহি দাবি করে আন্দোলনে নামেন।

রাতভর মশাল মিছিল, প্রশাসনিক ভবনে তালা, অবস্থান কর্মসূচি থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ—একের পর এক কর্মসূচিতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারীদের অভিযোগ, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই।

পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন এবং নিরাপত্তা জোরদারে একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু আশ্বাস নয়—তারা দৃশ্যমান বিচার চান।

একসময় ‘প্রাণের ক্যাম্পাস’ নামে পরিচিত জাহাঙ্গীরনগর আজ আবারও প্রতিবাদ, ক্ষোভ আর নিরাপত্তাহীনতার প্রতীকে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

Logo