Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

ছবিঘর

অষ্টগ্রাম হাওরে ধান মাড়াই

Icon

মো. ফখরুল ইসলাম

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:১৫ পিএম

ধানের দেশ, প্রাণের দেশ— আমাদের প্রিয় বাংলাদেশ। হাওরে এই ধান ফলানোর যারা কারিগর সেই কৃষকের ঘরে এখন ভীষণ কষ্ট। অসময়ে অতিবৃষ্টি কৃষকের পাকা ধানে মই দেওয়ার মতো করে হাওড় অঞ্চলের ব্যাপক ধান ডুবিয়ে দিয়েছে। ২০২৬ সালের এপ্রিল-মে মাসে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে প্রায় ১ হাজার ৪৭ কোটি টাকার বোরো ফসলের ক্ষতি হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, হাওর অঞ্চলের ৪৯ হাজার ৭৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যা মোট আবাদের প্রায় ১০.৭৮%। এই বিপর্যয়ে প্রায় ২ লাখ ৩৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বোরো ধানের ক্ষতি হয়েছে প্রায় ২ লাখ ১৩ হাজার টন। তারপরও, সেই কষ্ট বুকে নিয়েই যেটুকু বাঁচাতে পেরেছে সেটুকুই রোদ-বৃষ্টির ফাঁকে ঘরে তোলার তোড়জোড় চলছে। ছবিগুলো কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের হুমায়ুনপুর গ্রাম থেকে তোলা।
এতো কষ্ট, এতো হতাশা তারপরও কৃষকের মুখে হাসি। এই হাসিমুখ আছে বলেই, টিকে আছে বাংলাদেশ।

লেখা ও ছবি: মো. ফখরুল ইসলাম

মন্তব্য করুন

Logo