Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন, কারামুক্তির পথ খুলল

সেলিনা হায়াৎ আইভী (ফাইল ফটো)

খোঁজ-খবর

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন, কারামুক্তির পথ খুলল

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:২৫ পিএম

হত্যাসহ পৃথক আরও পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন।

এ ছাড়া হত্যা, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা আরও পাঁচ মামলায় আইভীকে দেওয়া জামিন স্থগিতের আদেশও প্রত্যাহার করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এসব মামলার বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় দফার এই পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে পৃথক লিভ টু আপিল করেছিল, সেগুলোরও নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

নানক,তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন, বিচার শুরু


মন্তব্য করুন

Logo