Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

হামে মৃত্যু ৫০০ ছাড়ালো

সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে, ছবি: সংগৃহীত

খোঁজ-খবর

হাম

হামে মৃত্যু ৫০০ ছাড়ালো

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৩০ পিএম

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৬ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (২৩ মে) প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রাম ও সিলেটে ছয়জন, বরিশালে দুজন এবং ময়মনসিংহে একজন রয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে বরিশালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

মন্তব্য করুন

Logo