রোদে পোড়া ত্বক থেকে শক্তি সঞ্চয় প্রযুক্তির উদ্ভাবন করেছেন রসায়নবিদ অধ্যাপক গ্রেস হ্যান
রোদে পোড়া ত্বক থেকে শক্তি সঞ্চয় প্রযুক্তির উদ্ভাবন
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৫৭ পিএম
ক্যালিফোর্নিয়ার তীব্র রোদে ত্বক পুড়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে নতুন ধরনের শক্তি সঞ্চয় প্রযুক্তি উদ্ভাবন করেছেন রসায়নবিদ অধ্যাপক গ্রেস হ্যান। সূর্যের আলোয় ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর আকৃতি পরিবর্তনের প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করেছেন ‘মলিকিউলার সোলার থার্মাল’ বা ‘মোস্ট’ প্রযুক্তি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রযুক্তি লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়েও বেশি শক্তি ঘনত্ব দিতে পারে এবং কয়েক মাস থেকে বহু বছর পর্যন্ত শক্তি জমা রাখতে সক্ষম। গবেষণায় প্রতি কেজিতে ১ দশমিক ৬৫ মেগাজুল শক্তি সঞ্চয়ের সক্ষমতা পাওয়া গেছে, যা বর্তমান জনপ্রিয় ব্যাটারিগুলোর চেয়েও বেশি।
এ প্রযুক্তিতে বিশেষ অণু সূর্যের আলো শোষণ করে আকৃতি পরিবর্তনের মাধ্যমে শক্তি জমা রাখে। পরে প্রয়োজন অনুযায়ী সেই অণুকে আগের অবস্থায় ফিরিয়ে এনে জমা শক্তি তাপ হিসেবে ব্যবহার করা যায়। গবেষকদের মতে, এটি ভবিষ্যতে পরিবেশবান্ধব ও কার্বনমুক্ত তাপ উৎপাদনের নতুন পথ খুলে দিতে পারে।
এ প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত শক্তি জমা রাখা সম্ভব। ছবি: ইউসিএসবিতবে প্রযুক্তিটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমানে এটি সক্রিয় করতে তীব্র অতিবেগুনি রশ্মি ও শক্তি মুক্ত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। যদিও গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে আরও নিরাপদ ও কার্যকর পদ্ধতি উদ্ভাবন সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদি শক্তি সঞ্চয়ে ‘মোস্ট’ প্রযুক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন

