Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে

খোঁজ-খবর

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে ঘিরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে ছুটি কার্যকর হবে।

তবে শিক্ষার্থীদের জন্য ছুটির আমেজ শুরু হবে আরও আগে থেকেই। কারণ ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস ও কর্মদিবস। ফলে ওইদিন ক্লাস শেষ করেই দীর্ঘ বিরতিতে যেতে পারবে শিক্ষার্থীরা।

ছুটির সূচি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় পুনরায় পাঠদান শুরু হবে ৭ জুন রোববার থেকে। সব মিলিয়ে এসব স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন রোববার থেকে শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা।

ফলে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।

মন্তব্য করুন

Logo