চিত্রকর্ম: মামুন হোসাইন
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৩৫ পিএম
মা—ছোট্ট একটি শব্দ, আর এর ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় অনুভূতি। পৃথিবীর সব ভালোবাসা, নিরাপত্তা, মমতা আর আশ্রয়ের আরেক নাম যেন মা। জন্মের আগে থেকে সূচনা। এরপর জীবনের প্রতিটি ধাপে নিঃস্বার্থভাবে যে মানুষটি আমাদের আগলে রাখেন, তিনি মা। নিজের সুখ, স্বপ্ন, ইচ্ছা বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর নামই যেন মাতৃত্ব।
ঘটা করে একটি দিন মা দিবস পালন নিয়ে নানা কথা আছে—তাহলে কি বছরের অন্যদিনগুলোতে মাকে স্মরণ বা শ্রদ্ধা জানানোর প্রয়োজন নেই? অনেকে আবার এর সঙ্গে কর্পোরেট বাণিজ্যের সম্পর্ক খুঁজে পান এইসব দিবস পালনে। বছরের প্রতিটি দিনই মায়ের, তবুও এই দিনটি বিশেষ করে মাকে স্মরণ করা গেলে দোষ কি? জীবনের ব্যস্ততায় আমরা কতটুকুই বা মায়ের খোঁজ রাখি। কতবার তার ক্লান্ত মুখটা দেখেও তো না দেখার ভান করি— জীবনে-দৌড়ে তাল মিলাতে গিয়ে। অথচ, আমাদের সামান্য কষ্টে যার চোখ ভিজে ওঠে, তিনি মা। থাক না তার জন্য একটি দিন।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস। ১৯০৮ সালে অ্যানা জার্ভিস নামের এক নারী তাঁর প্রয়াত মায়ের স্মরণে এবং বিশ্বের সকল মাকে সম্মান জানাতে এই দিবসের সূচনা করেন। মায়েদের ত্যাগ ও ভালোবাসাকে স্বীকৃতি দিতেই এই দিনটির উদ্ভব।
আজকের এই দিনে পৃথিবীর সব মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
ভালো থাকুক পৃথিবীর সব মা।
দি কাভার স্টোরি
মন্তব্য করুন

