রবীন্দ্রজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীজুড়ে নানা আয়োজন
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:৫৪ এএম
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীজুড়ে হবে নানা আয়োজন।
# চার দিনের উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 'শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এই আয়োজন শুরু হবে শুক্রবার থেকে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে চার দিনব্যাপী এ উৎসব চলবে ১১ মে পর্যন্ত।
# রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করেছে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এই উৎসব শুরু হবে। উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি।
# বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। উৎসবটি অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
# কণ্ঠশীলন আয়োজন করেছে নবীনবরণ ও রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এলিফ্যান্ট রোডের ওয়াহিদুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
# বিশ্বসাহিত্যকেন্দ্রে সকাল ১০ টায় রবীন্দ্র জয়ন্তী ঘিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
# বাংলা একাডেমি আয়োজন করেছে সেমিনার, রবীন্দ্র-পুরস্কার ২০২৬ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবীন্দ্রজয়ন্তীর বাইরে এই আয়োজনটিও আছে...
# নারীর মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ‘শোন আহ্বান’ নামক একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে জলতরঙ্গ। আগামী শুক্রবার (৮ মে) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এ আয়োজনটি।
মন্তব্য করুন

