Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

ইতিহাসের এই দিনে:

মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম সমাবেশ করে

এই দিনে

ইতিহাসের এই দিনে:

শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সমাবেশ

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

আজ ৫ মে ২০২৬, মঙ্গলবার। জেনে নিন ইতিহাসের এই দিনে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

  • ১৫৭০ - ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তুরস্ক।
  • ১৭৮৯ - ফ্রান্সে বিপ্লবের সূচনা ঘটে।
  • ১৮১৮ - প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা কার্ল মার্কস জন্মগ্রহণ করেন।
  • ১৯১১ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী প্রীতিলতা ওয়াদ্দেদা জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৬ - ইতালীয় সেনারা আদ্দিস আবাবা দখল করে নেয়।
  • ১৯৪২ - মাদাগাস্কার ব্রিটিশ বাহিনীর নিয়ন্ত্রণে আসে।
  • ১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে অংশ নেয়।
  • ১৯৬১ - মার্কিন নভোচারী এলান শেপহার্ড জুনিয়র প্রথমবারের মতো মহাকাশে যাত্রা করেন।
  • ১৯৮১ - উত্তর আয়ারল্যান্ডের মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস টানা ৬৬ দিনের অনশনের পর মৃত্যুবরণ করেন।
  • ২০১৩ - মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম সমাবেশ করে। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের সরিয়ে দেওয়া হয়। একই সময়ে রাষ্ট্রবিরোধী উসকানির অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হয়।
  • ২০২৫ - এক সময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

Logo