Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

হ্যাপি মাদারস ডে মা

স্বপ্না রানী, ফুটবলার, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

দিন-প্রতিদিন

মা দিবস

হ্যাপি মাদারস ডে মা

স্বপ্না রানী

Icon

স্বপ্না রানী, ফুটবলার

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:১৫ পিএম

মা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত মা আমার জন্য যা করেছেন, সেই ঋণ হয়তো কোনোদিনই শোধ করতে পারব না। আমার হাসি, আমার স্বপ্ন, আমার সাফল্য— সবকিছুর পেছনেই মায়ের অবদান রয়েছে।

যখন আমি হারতে বসি, তখন মায়ের কথাই আমাকে নতুন করে দাঁড়ানোর শক্তি দেয়। মা নিজের সব কষ্ট আড়াল করে আমাদের হাসিখুশি রাখার চেষ্টা করেন। আর এটাই হয়তো একজন মায়ের সবচেয়ে বড় ভালোবাসা। আমি হয়তো সবসময় মাকে বুঝিয়ে বলতে পারি না, তাকে কতটা ভালোবাসি। কিন্তু সত্যি বলতে, মা তুমি আমার পৃথিবীর সবচেয়ে বিশেষ মানুষ।

মায়ের আশীর্বাদ ছাড়া আমার একটি দিনও ভালো কাটে না। ঈশ্বরের কাছে সবসময় একটাই প্রার্থনা— মা যেন সুস্থ ও নিরাপদে থাকেন।

এই বিশেষ মা দিবসে মাকে জানাই অসীম ভালোবাসা ও শ্রদ্ধা। ধন্যবাদ মা, সবসময় আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য এবং সবসময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য। হয়তো কোনোদিন সরাসরি বলা হয়নি, কিন্তু সত্যি হলো— মা, আমি আমার নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি।

স্বপ্না রানী, ফুটবলার, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

মন্তব্য করুন

Logo