Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

মায়ের একটা বাড়ি করার স্বপ্ন পূরণ করতে চাই

মিলি আক্তার, গোলকিপার, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

দিন-প্রতিদিন

মা দিবস

মায়ের একটা বাড়ি করার স্বপ্ন পূরণ করতে চাই

মিলি আক্তার

Icon

মিলি আক্তার, ফুটবলার

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৫৪ এএম

এই লেখাটি লিখতে বসেও বারবার মায়ের কথাই মনে পড়ছে। চার দেয়ালের এই বন্দি জীবনে সবচেয়ে বেশি যে মানুষটিকে কাছে পেতে ইচ্ছে করে, তিনি মা। কাল রাত থেকেই মনে হচ্ছিল, যদি এখন বাড়িতে থাকতে পারতাম! মা পাশে থাকলে জীবনটা হয়তো আরও অনেক সুন্দর লাগত।

আমার ফুটবলার হয়ে ওঠার পেছনে মায়ের ত্যাগের গল্পটা অনেক বড়। ছোটবেলায় প্র্যাকটিসে যাওয়ার সুযোগ ছিল না, সামর্থ্যও ছিল না। তখন মা আড়ালে থেকে কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন— তা ভাষায় বোঝানো কঠিন। মায়ের সেই হাড়ভাঙা পরিশ্রম না থাকলে আজ আমি গোলপোস্টের নিচে দাঁড়াতে পারতাম না।

এখনো মা আমাকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন। কিছুদিন আগে প্র্যাকটিসের সময় গ্লাসের আঘাতে আমার হাত কেটে যায়, তিনটি সেলাইও লাগে। খবরটা শুনে মা দুই দিন ঠিকমতো খাওয়া-দাওয়া পর্যন্ত করেননি।

ছোটবেলায় গ্রামের মানুষ অনেক কথা বলত, নানা বাধাও দিত। কিন্তু মা কখনো আমার পাশে থেকে সরে যাননি। আজ আমি ভালো খেললে মা সবচেয়ে বেশি খুশি হন। তবে তার একটা আক্ষেপ থেকেই যায়— ঈদে কেন বাড়ি যাই না, কেন এত কম ছুটি পাই। আমি শুধু বলি, আমাদের তো ছুটি দেয় না।

খেলার মাঠে অনেক জয় পেয়েছি। কিন্তু জীবনের সবচেয়ে বড় জয় হবে সেদিন, যেদিন আমি মায়ের জন্য একটা বাড়ি তৈরি করে দিতে পারব। এটাই মায়ের সবচেয়ে বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করাই এখন আমার সবচেয়ে বড় ইচ্ছা।

মিলি আক্তার, গোলকিপার, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

মন্তব্য করুন

Logo