১৯৭৬ সালের এই দিনে আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চ অনুষ্ঠিত হয়।
এই দিনে
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৪২ এএম
আজ ১৬ মে ২০২৬, শনিবার। জেনে নিন ইতিহাসের এই দিনে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।
১৫০২ – অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার ট্রুজিল্লো অঞ্চলে প্রথম পা রাখেন এবং এলাকাটির নামকরণ করেন হন্ডুরাস।
১৮২২ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তুরস্কের বাহিনী গ্রিসের সৌলি শহর দখল করে নেয়।
১৮৭৪ - নীল নদের ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের চারটি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়; এতে প্রাণ হারান প্রায় ১৩৯ জন।
১৮৮১ - বার্লিনের অদূরে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।
১৯২৯ - হলিউডে প্রথমবারের মতো চালু হয় চলচ্চিত্রের একাডেমি পুরস্কার বা অস্কার।
১৯৪৫ - জার্মান নাৎসি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৪৬ - ব্রিটিশ কেবিনেট মিশন ভারত বিভক্তির প্রস্তাব উত্থাপন করে।
১৯৭৪ - বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণা স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং, লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।
১৯৭৫ - সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
১৯৭৬ – আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন

