Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস

আজ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস

দিন-প্রতিদিন

গড়ে তুলি সবুজ পৃথিবী

আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস

Icon

সাধন সরকার

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৩৪ এএম

আজ ১২ মে, আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। কথাটা শুনে অনেকের হাসি পেতে পারেন, কেউ বলতে পারেন, মানুষের স্বাস্থ্যরই খবর নাই আবার গাছের স্বাস্থ্য। কিন্তু এই উদ্ভিদ বা গাছের স্বাস্থ্য রক্ষা মানেই মানুষের জীবন, খাদ্য, পরিবেশ ও পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা পাওয়া সেটা কি ভেবে দেখেছেন? তাইতো, সবার মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করতেই বিশ্বজুড়ে দিনটি পালিত হয়।

পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছের ভূমিকা তুলনাহীন। মানুষের খাদ্য, বস্ত্র, ওষুধ, অক্সিজেন, এমনকি বাস্তুতন্ত্রের ভারসাম্যও নির্ভর করে গাছের টিকে থাকার ওপর। একটি গাছ শুধু ছায়া দেয় না; এটি বাতাসকে বিশুদ্ধ করে, মাটি রক্ষা করে, জলবায়ুর ভারসাম্য বজায় রাখে এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হয়ে ওঠে। তাই গাছের স্বাস্থ্য নষ্ট হওয়া মানে পুরো পৃথিবীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়া।

বর্তমানে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বন উজাড়, রোগবালাই ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের কারণে গাছ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছর বিশ্বের বিপুল পরিমাণ কৃষিজ ফসল নষ্ট হয় নানা রকম রোগ ও পোকামাকড়ের আক্রমণে। এতে খাদ্য সংকট যেমন বাড়ে, তেমনি ক্ষতিগ্রস্ত হন কৃষক। বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে গাছের স্বাস্থ্য রক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

একটি সুস্থ গাছ শুধু কৃষকের হাসিই নিশ্চিত করে না, এটি একটি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তাকেও শক্তিশালী করে। ধান, গম, শাকসবজি, ফলমূল কিংবা ওষুধি গাছ—সবকিছুই নির্ভর করে সুস্থ পরিবেশ ও পরিচর্যার ওপর। তাই এখন সময় প্রকৃতিবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার কমানো এবং গাছ ও ফসলকে রোগমুক্ত রাখতে সচেতন হওয়ার।

আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা, নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা। একটি গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া কিংবা কৃষকের পাশে দাঁড়ানো—এসব ছোট ছোট কাজই পৃথিবীকে আরও সবুজ ও নিরাপদ করে তুলতে পারে।

মন্তব্য করুন

Logo