'ব্যালাড অফ এ সোলজার’ শুধু যুদ্ধ নয় - মা এর প্রতি ভালোবাসার এক অনন্য অনুভুতি
আজ বিশ্ব মা দিবস
'ব্যালাড অফ এ সোলজার’ শুধু যুদ্ধ নয় - মা এর প্রতি ভালোবাসার এক অনন্য অনুভুতি
মহসিনুল হক
মহসিনুল হক, প্রবন্ধকার
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:২৯ পিএম
মা এর ভালোবাসায় নির্মিত হয় এটি। মুভির প্রথম দৃশ্যটিই আপনাকে সিনেমাটির প্রতি আকৃষ্ট করবে। দৃশ্যটিতে এক মা ছলছল চোখে পথ পানে চেয়ে আছে। এই বুঝি তার ছেলে ফিরে এলো! প্রতিদিন মা তার ছেলের জন্য এভাবে অপেক্ষা করে। কিন্তু ছেলের আর বাড়ি ফেরা হয়না।
মুভিটির প্রথমেই নেপথ্যে শোনা যায়, যে ব্যক্তি শহীদ বা গাজী হয়ে আমাদের কাছে জাতীয় বীর অথবা আরও বেশি কিছু, সে মায়ের কাছে কেবল সন্তানই। আর প্রত্যেক মা’ই চায় তার ছেলে বেলা শেষে ঘরে ফিরে আসুক।
মুভিটির দুইটি দৃশ্যে আমি চোখের জল আটকে রাখতে পারিনি। একটি হচ্ছে মাত্র কয়েক মিনিটের জন্য
যখন অ্যালোশা তার মায়ের সঙ্গে দেখা করে বিদায় নেয়। খুবই আবেগঘন দৃশ্য !
মনে হয় প্রতিটি সন্তান ও তাঁর মা এ দৃশ্যটি দেখলে চোখের জল আটকে রাখতে পারবেনা!
১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত রাশিয়ান এ মুভির নাম 'ব্যালাড অফ এ সোলজার’। এ মুভিকে অনেকে যুদ্ধের মুভি বলেন। সময়ের পরিক্রমায় আজ বলি এটিকে শুধু যুদ্ধের মুভির কাতারে ফেললে চলবেনা। মুভিটি যুদ্ধকে ছাপিয়ে আরও অনেক কিছু। মা এর প্রতি ভালোবাসার এক অনন্য অনুভুতি জাগাতে এ ছবির তুলনা হয় না।
পৃথিবীর সব মা এর প্রতি আজ জানাই শ্রদ্ধা, সম্মান আর শুভকামনা….
প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের গাওয়া ‘মা’—আমার খুব ভালো লাগা একটি গান। সেই গানটি হোক পৃথিবীর সব মায়ের জন্য আমার শ্রদ্ধা…
দশ মাস দশ দিন
তোর এ গর্ভে ধারন
কষ্টের তিব্রতায় করেছো আমায় লালন
হঠাৎ কোথায় না বলে
হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো
সবাই বলে
ঐ আকাশে লুকিয়ে আছে
খুজে দেখ পাবে
দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলে পারিস
কোথায় আছে কেমন আছে
মা ...
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না ।
মায়ের কোলে শুয়ে হারানো সে সুর
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ
অনেক ঋণ জালে মাগো বেধে ছিলে তাই
বিষাধের অভয় আরণ্যে ভয় তবু পাই
সবাই বলে
ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে
দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলে পারিস
কোথায় আছে কেমন আছে
মা ...
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না ।
মন্তব্য করুন

