Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

কী কখন কোথায়

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টার থিয়েটার হলে রয়েছে অনুস্বর-এর নাটক হার্মাসিস-ক্লিওপেট্রা

শিল্প-সংস্কৃতি

১৬ মে ২০২৬

কী কখন কোথায়

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:৪৭ এএম

রাজধানীতে শনিবার (১৬ মে ২০২৬) অনুষ্ঠিত হবে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও চলচ্চিত্রভিত্তিক নানা আয়োজন। দিনজুড়ে বিভিন্ন স্থানে থাকছে বইয়ের প্রকাশনা, গোলটেবিল আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল সাড়ে ১০টায় গ্রীনরোডের ইউপিএল কার্যালয়ে অনুষ্ঠিত হবে নীল বিদ্রোহ নিয়ে সৈয়দ জামিল আহমেদ-এর নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।

একই সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক-এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে গোলটেবিল আলোচনা। আলোচনার বিষয় ‘অভ্যুথান-উত্তর বিশ্ববিদ্যালয়: নিপীড়নের পুনরাবৃত্তি ও প্রতিরোধ’।

বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়-এ অনুষ্ঠিত হবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ আয়োজন। ‘সাহিত্যে কালি ও কলমের টানে, সাহিত্যের সঙ্গে চিত্রকলার সংযোগ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন রফিকুন নবী, সাজ্জাদ শরীফ, রফি হক, মাসরুর আরেফিন, সাদিয়া মাহজাবীন ইমাম এবং সব্যসাচী হাজরা।

মহিলা সমিতি মঞ্চে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘তারা উৎসব’। অনুষ্ঠানে থাকবে তারা পদক প্রদান ও আবৃত্তি পরিবেশনা।

বিকেল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’। এতে দেশের বিভিন্ন চলচ্চিত্র সংসদের প্রতিনিধিরা অংশ নেবেন।

বাংলাদেশে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টার থিয়েটার হলে ১৬ মে বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ১৭ মে সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে অনুস্বর-এর নাটক হার্মাসিস-ক্লিওপেট্রা। রচনা-রাহমান চৌধুরী, নির্দেশনা- মোহাম্মদ বারী।

মন্তব্য করুন

Logo