Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

ছুটির দিনে কোথায় কী আয়োজন

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

শিল্প-সংস্কৃতি

১৫ মে শুক্রবার

ছুটির দিনে কোথায় কী আয়োজন

Icon

কাভার স্টোরি ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৫০ এএম

রাজধানীতে শুক্রবার (১৫ মে ২০২৬) রয়েছে সাহিত্য, সংগীত, নাটক, ইতিহাস ও শিল্পচর্চার নানা আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে আলোচনা, বক্তৃতা, সেমিনার, সঙ্গীতানুষ্ঠান, নাট্যপ্রদর্শনী ও শিল্পপ্রদর্শনী।

বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়-এ অনুষ্ঠিত হবে ‘আনিসুজ্জামান স্মারক বক্তৃতা’। এতে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন আফসানা বেগম। আলোচক থাকবেন হামীম কামরুল হক।

ধানমন্ডি ২৭-এর ডব্লিউ ভি এ মিলনায়তনে বিকেল ৪টায় আয়োজন করা হয়েছে মনীষী সরদার ফজলুল করিম-এর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি, গান ও বাঁশি পরিবেশন করা হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট-এর রমেশচন্দ্র মিলনায়তনে বসবে ‘শ্রোতার আসর’। এবারের আয়োজনে পরিবেশিত হবে লোকসঙ্গীত।

আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সকাল ১০টায় বাংলা একাডেমি-র আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘সম্পাদনার ২৫ বছর’ পুনর্মিলনী সেমিনার।

অন্যদিকে বিকেল সাড়ে ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্র-এর ৫০৫ নম্বর কক্ষে ‘আলোর ইশকুল’ আয়োজিত বিষয়ভিত্তিক ‘বাঙালীত ইতিহাস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের বিষয় ‘বাংলাদেশের ইতিহাসের আদি পর্ব : প্রাগৈতিহাসিক যুগ’। এতে বক্তা থাকবেন অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ।

লালমাটিয়ার ভূমি গ্যালারি-তে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ‘ইনফুয়েন্স’ শীর্ষক শিল্পপ্রদর্শনী। প্রদর্শনীতে ১০ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে রয়েছে নানা আয়োজন। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল ৪টা থেকে শুরু হবে ‘মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন’ অনুষ্ঠান। এতে পর্যায়ক্রমে স্মরণ করা হবে দ্বিজেন্দ্রলাল রায়, ওস্তাদ বারীন মজুমদার, উদয় শংকর ও অতুল প্রসাদ সেন-কে।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘নেপাল ফ্যাস্টিভাল’। আয়োজন করেছে নেপাল এ্যাম্বাসী।

এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে ‘গিরগিটি’। প্রযোজনাটি পরিবেশন করবে গ্রন্থিক নাট্যগোষ্ঠী।

স্টুডিও থিয়েটার হলে একই সময়ে মঞ্চস্থ হবে ‘ডৌল: জুলেখার জেরা পর্ব’। আয়োজন করেছে পরিসর আর্ট সেন্টার।

এছাড়া জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২-এ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ‘রবির চিত্র চিত্রের রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মন্তব্য করুন

Logo