শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:০৩ এএম
রাজধানীতে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে নাটক, প্রদর্শনী ও সাংস্কৃতিক নানা আয়োজন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে এসেছে সুফি সাহিত্যের চিরায়ত প্রণয়োপাখ্যান ‘লাইলী মজনু’। ১৮ থেকে ২১ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ২২ মে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাবি নাটমণ্ডল মিলনায়তন-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
দৌলত উজির বাহরাম খান রচিত এ প্রযোজনার নাট্যরূপ ও মঞ্চনির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। এতে অভিনয় করছেন বিভাগের স্নাতক ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে ‘পোড়ামাটির রূপবৈচিত্র্য’ শীর্ষক প্রদর্শনী। ১৮ থেকে ২২ মে পর্যন্ত চলবে এ আয়োজন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘কবি নজরুল, সাম্যবাদ এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, আবৃত্তি ও নজরুলসংগীত অনুষ্ঠান।
মন্তব্য করুন

